শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬

ফেসবুক পেজের নতুন ফিচার! আপনার ফেসবুক পেজে তৈরি করে নিন Call To Action Button

ফেসবুক পেজে কিছুদিন আগে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে Call To Action Button নামে। এই Call To Action Button আবার কি? খায় নাকি মাথায় দেয়? লাইভ ডেমো হিসেবে দেখে আসুন আমার ফেসবুক পেজ সেখানে Contact Us নামের একটি অতিরিক্ত বাটন দেখতে পারবেন আপনারা। যা পূর্বে ছিল না।

হুম, এটাই সেই Call To Action Button। এরকম পছন্দের বাটন তৈরি করতে পারেন আপনার ফেসবুক পেজেও। আসলে এটাকে নতুন ফিচার নাকি পুরাতন ফিচার বলব বুঝতে পারছিনা। নেট ঘেটে যা জানলাম তা হলো, আগে এই ফিচার শুধু বিজনেস পেজের জন্য ছিল। এখন এটি সকল ফেসবুক পেজের জন্যই চালু করা হয়েছে। আমি কিছুদিন আগে ফিচারটি হঠাত আমার পেজে দেখতে পেলাম এবং তৈরি করে ফেললাম। জানিনা কবে থেকে ফিচারটি এক্টিভ হয়েছে। অনেকের পেজেই ফিচারটি এক্টিভ হয়েছে। আবার হয়ত অনেকেরই এখনও হয়নি। তবে হয়ে যাবে। তাই ভাবলাম আপনার ফেসবুক পেজের জন্য কিভাবে একটি Call To Action Button তৈরি করা যায় সেটা শেয়ার করে ফেলি। একটি ভিডিও টিউটোরিয়ালও তৈরি করে ফেললাম। তাই সংক্ষেপে Call To Action Button তৈরি করার ধাপগুলো লিখি আর বিস্তারিত তো ভিডিও টিউটোরিয়ালে দেওয়াই আছে!

  • প্রথমে ফেসবুকে লগিন করুন এবং যেই পেজে Call To Action Button তৈরি করতে চান সেই পেজে যান।
  • যদি আপনার পেজে ফিচারটি এক্টিভ হয়ে যায় তবে দেখবেন Create A Call To Action Button নামের একটি অপশন। সেখানে ক্লিক করুন।
  • তারপর বাটনের ধরন সিলেক্ট করুন, বাটনের লিংক হিসেবে ওয়েব সাইটের এড্রেস দিন এবং Create ক্লিক করুন।
  • ব্যাস, আপনার পেজে তৈরি হয়ে যাবে Call To Action Button 

    ফেসবুকে আমি

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন