ফেসবুক একাউন্ট হ্যাকিং এর অভিনব ফাঁদ ইন্টারনেট জগতে
হ্যাঁ, ফেসবুক একাউন্ট হ্যাকিং এর অভিনব এক নুতন ফাঁদ শুরু হয়েছে ইন্টারনেট জগতে। আপনি যেকোন সময় আপনার ফেসবুকে ব্যবহৃত ইমেইলের ইনবক্সে বা স্প্যাম ফোল্ডারে পেতে পারেন FacebookSupport থেকে একটি ইমেইল। ইমেইলটি দেখতে হুবহু Facebook এর মতোই। কোন পার্থক্য নেই। যেখানে বলা হবে, "You haven't been to Facebook for a few days, and a lot happened while you were away."
"Your messages will be deleted in a few days"
আপনাদের বোঝার সুবিধার জন্য স্কীনশর্ট সহ দিয়ে দিলাম।
এই ইমেইলটি পাঠানো হতে পারে FacebookSupport <fi10003166c@cftcorp.com> এই ধরনের একটি ইমেইল এড্রেস থেকে। যারা না বুঝে "View messages" কিংবা "Go to Facebook", "unsubscribe" বা এই ম্যাসেজ-এর যেকোন লিংকে ক্লিক করলেই ধরা খেয়ে যেতে পারেন। আপনার ফেসবুক একাউন্ট হ্যাকিং এর শিকার হতে পারে। আপনার ফেসবুক একাউন্টের তথ্যগুলো চলে যেতে পারে দুষ্টু চক্রের হাতে। হারিয়ে ফেলতে পারেন প্রিয় ফেসবুক একাউন্ট'টি।
এই ফাঁদে পাঁ দিয়ে ক্ষতিগ্রস্থ হওয়ায়, সকল ফেসবুক ইউজারদের সতর্ক করতেই এই লেখা। সবাই সতর্ক থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদে রাখুন আপনার প্রিয় ফেসবুক একাউন্টকে। বন্ধুদের সতর্ক করতে শেয়ার করুন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন